শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটির নৌবাহিনী স্কুলে যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪১২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে ২০২৪ এর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে যমজ দুইবোন। তাদের নাম হ্লাহ্লাসিং চৌধুরী এবং হ্লাহ্লাচিং চৌধুরী। তারা দুজনই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তারা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া হেডম্যান পাড়ার বাসিন্দা। তাঁদের পিতা মংচিং চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং মা মাথুইচিং মারমা বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

দুই যমজ কন্যার জিপিএ-৫ অর্জনে খুশি তাঁদের পরিবার। তাঁদের মা মাথুইচিং মারমা এই প্রতিবেদককে জানান, আমার এই যমজ দুই মেয়ের এই অর্জনে আমরা ভীষণ খুশি। এই অর্জনে তিনি এবং মেয়েদের পিতার সংগ্রামের কথা তুলে ধরেন। বিশেষ করে মেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য তাঁদের পিতা হেডম্যান এর দায়িত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলে তিনি জানান। মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে তাঁদের বাবা মংচিং চৌধুরী মেয়েদের নিয়ে কাপ্তাইয়ে আলাদা বাসায় থাকতেন। আজ দুই মেয়ের জিপিএ-৫ অর্জনে তাদের সেই কষ্ট সার্থক হয়েছে বলে তিনি অনুভূতি প্রকাশ করেন। এছাড়া মেয়েদের এই অর্জনে কাপ্তাই নৌবাহিনী স্কুলের শিক্ষকরাও অনেক অবদান রেখেছেন বলে তিনি জানান। এজন্য তাঁদের শিক্ষকদেরও তিনি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে যমজ দুই কন্যার ভবিষ্যতের ইচ্ছার বিষয়ে জানতে চাইলে মা মাথুইচিং জানান, এক মেয়েকে ডাক্তার এবং এক মেয়েকে ইঞ্জিনিয়ার করার স্বপ্ন রয়েছে তাঁদের। এছাড়া যমজ দুই কন্যার আরেক জন ভাই রয়েছে। তার নাম সুইমচিং চৌধুরী। সে বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে এমএসসি করছে।

কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান জানান, কাপ্তাই নৌবাহিনী স্কুলের দুই যমজ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে আমরা অনেক আনন্দিত। আমরা তাদের জন্য দোয়া করি ভবিষ্যতে যেন এই সফলতা অব্যাহত থাকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions