শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন পুতিন, মন্ত্রিসভায় রদবদল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৪৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।

প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম দফায় দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে এ প্রস্তাব করেন পুতিন। খবর বিবিসির।

সের্গেই শোইগুর স্থানে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে বেলোসভের প্রার্থিতা রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে।

রাশিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে পুতিনের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ইতোমধ্যে প্রতিরক্ষামন্ত্রীর পদটি কোনো বেসামরিক লোকের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘নতুন নতুন উদ্ভাবন এবং অত্যাধুনিক ধ্যান-ধারণা প্রয়োজন।’

সের্গেই শোইগুকে ২০১২ সালে প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছিল। এর দুই বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। শোইগু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions