শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪০০ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- বিনোদন জগতে আবারও শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। রবিবার (১২ মে) অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পবিত্রা গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেত্রীর গাড়িটি কর্ণাটকের মান্ডা জেলার হানাকেরেতে ফিরছিল।
ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তাঁরাও এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

অভিনেত্রীর মৃত্যুতে তার সহঅভিনেতা সমীপ আচার্যসহ আরও অনেকেই শোকপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন ভক্তরাও।

তেলেগু টেলিভিশনের ধারাবাহিক ‘ত্রিনয়নী’ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী পবিত্রা জয়রাম বেশ কয়েকটি কন্নড় সিরিয়ালেও অভিনয় করে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions