শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

পশ্চিমবঙ্গেও ধর্মীয় মেরুকরণ উস্কে দেয়ার চেষ্টা মোদির

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলায় তৃতীয় দফার ভোটের আগে পুরোদস্তুর ধর্মীয় মেরুকরণের রাস্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমানের সভা থেকে সরাসরি মোদি অভিযোগ করলেন, তৃণমূলের শাসনে বাংলায় হিন্দুরা দ্বিতীয় সারির নাগরিক হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রকাশ্যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেয়ার কথা বলা হয়। মোদির প্রশ্ন, বাংলায় হিন্দুদের এ কী হাল হয়েছে!

প্রধানমন্ত্রীর দাবি, তৃণমূল, সিপিএম বা কংগ্রেস কেউ দেশের উন্নয়নের জন্য ভোটে লড়ছে না। ওরা শুধু বিভাজন বোঝে। মোদি বর্ধমানের সভা থেকে রাখঢাক না করেই বলে দিলেন, ‘আমি টিভিতে দেখেছি তৃণমূলের এক বিধায়ক খোলাখুলি হুমকি দিয়েছে। বলেছে হিন্দুদের দু ঘণ্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এটা কেমন ভাষা ভাই! হিন্দুদের ভাসিয়ে দেব? সত্যিই বাংলায় হিন্দুদের এ কী অবস্থা। মনে হচ্ছে বাংলায় হিন্দুদের তৃণমূলের সরকার দ্বিতীয় সারির নাগরিক করে রেখেছে।’

মোদির প্রশ্ন, ‘এরা কেমন মানুষ? জয় শ্রীরামের ধ্বনি শুনলে আপত্তি করে, এরা রামমন্দিরের উদ্বোধনে আপত্তি করে। এরা রামনবমীর শোভাযাত্রায় আপত্তি করে!’ মোদির অভিযোগ, সন্দেশখালি মহিলাদের সঙ্গে দুষ্কর্ম করা শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। এর মধ্যেও ধর্মীয় বিভাজনের তত্ত্ব খুঁজে পেয়েছেন মোদি। প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘অপরাধীর নাম শাহজাহান বলেই কী তাঁকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে তৃণমূল?’

মোদির দাবি, ইন্ডিয়া জোটের কাছে দেশের জন্য কোনও ভিশন নেই। ওরা শুধু ধর্মের নামে দেশটাকে বিভক্ত করতে চায়। তৃণমূল তোষণে ব্যস্ত। মোদির প্রশ্ন, ভোটব্যাঙ্ক কি মানুষের জীবনের থেকেও বড়? ভোটব্যাঙ্ক কি মানবধর্মের থেকেও বড়? তার অভিযোগ, ‘কংগ্রেসের লোকেরা প্রকাশ্যে আমার বিরুদ্ধে ভোট জেহাদ করার কথা বলছে। আমাদের দেশে কয়েক দশক ধরে গোপনে এই ভোট জেহাদ চলছে। এবার প্রকাশ্যেই এরা ভোট জেহাদের কথা বলছে। অথচ ভোট জেহাদকে সমর্থন করছে ইন্ডিয়া জোট।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions