শিরোনাম
সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক

কেএনএফের এক নারী গ্রেফতারসহ ১৪ জন আসামিকে কারাগারে প্রেরণ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৪৪ দেখা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 227.74423; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 45;

বান্দরবান:- রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীর নতুন করে আরো এক নারী গ্রেফতারসহ মোট ১৪ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই ঘটনায় নতুন করে জেসি জিংরিনহ পার বম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১ মে) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তোলা হলে শুনানি শেষে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক নাজমুল হোসেন।

আদালতে সূত্র জানা যায়, রুমা ও থানচি দুই উপজেলার ব্যাংক ডাকাতির এবং অস্ত্র লুটপাটের ঘটনায় নতুন করে জেসি জিংরিনহপার বম নামে আরো এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে গ্রেপ্তারকৃত নারীকে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণে নির্দেশ দেন।

অন্যদিকে গ্রেপ্তারকৃতদের দুইদিন রিমান্ডের শেষে ১৩ জনকে কেএনএফ সদস্যদের আদালতে তোলা হয়। পরে নতুন আটকসহ মোট কেএনএফ সদস্য ১৪ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এ নিয়ে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ২০ জন নারীসহ মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৭৯ জন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, নতুন এক নারী গ্রেপ্তারসহ দুইদিন রিমান্ড শেষে আদালতে তোলা হলে ১৪ জন কেএনএফ সদস্যদের কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions