শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কেন জন্ম হলো দলটি? প্রযুক্তিনির্ভর শিক্ষা: পার্বত্য চট্টগ্রামে শিক্ষার দূরত্ব কমানোর কার্যকর মাধ্যম রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর

বান্দরবানে সড়কে নলকূপ স্থাপন বন্ধ করলেন ইউএনও

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৭১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় নলকূপ স্থাপন বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল ) সাঙ্গু সেতুর সংযোগ সড়কে গভীর নলকূপ স্থাপনের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।

এদিকে সরকারি জায়গায় ও সেতুর সংযোগ সড়কে গভীর নলকূপ স্থাপনে জড়িতদের বিরুদ্ধে জনস্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন মো. লিটন নামে এক ব্যক্তি।

মামলায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ওই জায়গায় স্থিতাবস্থায় বজায় রাখার জন্য গত বৃহস্পতিবার সদর থানার ওসিকে নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাইথোয়াইহহ্লা মারমার আদালত।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, সেতুর সংযোগ সড়কে নলকূপটি স্থাপনের কাজ চলছিল। সড়ক খুঁড়ে তারা সেতুর ঝুঁকি সৃষ্টি করছিল। এজন্য কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions