শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

বলিউডে ফিরছেন প্রীতি জিনতা, নতুন সিনেমার শুটিং শুরু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ২০০৭ সালে ‘ঝুম বরাবর ঝুম’ চলচ্চিত্রে সর্বশেষ তাকে মূল নারী প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। পরেও আরো কিছু সিনেমায় অভিনয় করেছেন প্রীতি জিনতা, তবে সেগুলোতে অতিথি চরিত্রেই পাওয়া গেছে তাঁকে। প্রায় দেড় দশক পর আবারও প্রধান নারী চরিত্রে ফিরছেন বলিউডের মিষ্টি নায়িকা প্রীতি জিনতা। আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’-এ সানি দেওলের বিপরীতে পর্দায় ফিরছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সিনেমাটির শ্যুটিং শুরু করেছেন প্রীতি। আমির খান, সানি দেওল এবং রাজকুমার সন্তোষী প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই সিনেমার পেছনে। একাধিক সূত্রের দাবি, অতিথি শিল্পী হিসেবে এতে থাকতে পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির। যদিও এই বিষয়ে কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি।

বর্তমানে আইপিএলের খেলার মাঠে নিয়মিত দেখা যাচ্ছে প্রীতি জিনতাকে। আইপিএলের দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি। যে কারণে তিনি প্রায়ই স্টেডিয়ামে আসেন তাঁর দলকে সমর্থন করতে। সম্প্রতি, একটি ম্যাচ চলাকালীন প্রীতির ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল।
এবার নিজের নতুন সিনেমার শুটিং সেট থেকে রাজকুমার সন্তোষীর সঙ্গে প্রথম ছবিও শেয়ার করেছেন প্রীতি। ছবিটি প্রকাশের পরপরই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

পরিচালক রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘লাহোর ১৯৪৭’-এ সানি দেওল ও প্রীতি জিনতা ছাড়াও অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল, এবং মোনা সিং’সহ একাধিক তারকা।

১৯৯৮ সালে ‘দিল সে’ চলচ্চিত্রে মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রীতি। এরপর ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘কেয়া কেহেনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বীর জারা’র মতো আইকনিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এ নায়িকা হিসেবে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে। তবে সিনেমাটি তেমন সাফল্য পায়নি। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি অনেক সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। বিয়ের পর সংসার স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। নিউইয়র্কেই বাস করছেন পরিবারের সঙ্গে। তবে এবার আবারও বলিউডের পর্দা কাঁপাতে ফিরছেন প্রীতি। সালটা ২০১৬। আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি জিনতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions