শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় লেগেছে নির্বাচনী হাওয়া। রবিবার (২১ এপ্রিল) ছিল উপজেলা নির্বাচনের মনোয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ পর্যন্ত সর্বমোট সবক’টি পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা যায়।

যার মধ্যে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিটন চাকমা, চন্দ্র দেব চাকমা, শান্তি জীবন চাকমা, কালাচাঁদ চাকমা, সমর বিকাশ চাকমা ও মনেক পুতি চাকমা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন, জয়নাথ দেব, সঞ্চয় চাকমা, সৈকত চাকমা ও কিরণ ত্রিপুরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেছেন মনিতা ত্রিপুরা ও সুজাতা চাকমা। তারা সকলেই নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে আর ভোটগ্রহণ হবে ২১ মে। অবশেষে নির্বাচনী মাঠে কে কে থাকছেন সেই অপেক্ষার প্রহর গুনছে পানছড়িবাসী।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions