শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

সারা দেশে ‘কাজলরেখা’ সিনেমার বিকল্প প্রদর্শনী

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৮৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। মুক্তির এক সপ্তাহের মাথায় নির্মাতা জানালেন, সারা দেশে বিকল্প ব্যবস্থায় কাজলরেখা প্রদর্শনীর পরিকল্পনা চলছে। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে সিনেমার কলাকুশলীদের নিয়ে কাজল রেখা দেখতে গিয়ে এমন কথা জানান নির্মাতা।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি চাই দেশের সবাই কাজলরেখা দেখুক। ঈদে অল্পসংখ্যক হলে সিনেমাটি রিলিজ পেয়েছে। এমনিতেই আমাদের দেশে হলের সংখ্যা কম। অনেক জেলায় কোনো হলই নেই। তারাও সিনেমাটি দেখতে চায়। তাই সিনেমা হলের পাশাপাশি বিকল্প প্রদর্শনীর কথা চিন্তা করছি আমরা। প্রোপার সাউন্ড সিস্টেম, প্রোপার প্রজেকশন সিস্টেম নিয়ে কাজলরেখা দেখানোর পরিকল্পনা চলছে।’

এদিকে মুক্তির পর থেকে অনেকে বলছেন, কাজলরেখা ঈদের সিনেমা হিসেবে উপযুক্ত নয়। এ প্রসঙ্গেও কথা বলেছেন গিয়াস উদ্দিন সেলিম। নির্মাতা বলেন, ‘ঈদের সিনেমা বলে তো আলাদা কোনো সিনেমা হয় না। ঈদের সিনেমার ক্রাইটেরিয়া আসলে কী? আমাদের সিনেমায় তো বিশের অধিক গান আছে। বাংলার গল্পের সিনেমা কি ঈদের সিনেমা হতে পারবে না? ঈদের সিনেমা হতে হলে তামিল, তেলুগু ও বোম্বে লাগবে? তামিল, তেলুগু স্টাইলে সিনেমা বানালেই কি ঈদের সিনেমা হবে? কাজলরেখা বাংলার আপামর জনসাধারণের সিনেমা। যাঁরা হলে সিনেমাটি দেখেছেন, তাঁরা সবাই প্রশংসা করেছেন। সিনেমা শেষ না করে একটা লোকও হল থেকে বের হয়ে যাননি।’

সরকারি অনুদানে নির্মিত কাজলরেখা সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions