শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

উপজেলা পরিষদ নির্বাচন,কুতুবদিয়ার ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৯২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৮ প্রার্থীর অনলাইনে দাখিলকৃত মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীতা যাচাই-বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জনসহ মোট ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম ও আছহাব উদ্দিন সিকদার।

ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আকবর খাঁন, যুবলীগ নেতা জুনাইদুল হক ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ছৈয়দা মেহেরুন্নেছা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

এদিকে মনোনয়ন পত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রথম ধাপের ষষ্ঠ কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে ইভিএমে অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions