শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ফুল বৈসুতে কর্ণফুলী নদীতে ফুল ভাসালেন তঞ্চঙ্গ্যা নারী-পুরুষেরা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষেরা তাদের বিষু উৎসবের প্রথম দিন অর্থাৎ ফুল বিষুর দিন শুক্রবার সকাল সাড়ে ৭টায় কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়েছেন। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী-পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেন।

পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা উপস্থিত থেকে এই ফুল ভাসানো উৎসবের উদ্বোধন করেন। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নির্মল চন্দ্র তঞ্চঙ্গ্যা, অবসরপ্রাপ্ত ব্যাংকার অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথম দিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ, অর্থাৎ বছর শেষ হওয়ার এক দিন আগে। এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে হরেক রকমের ফুল তুলে পানিতে ভাসান তঞ্চঙ্গ্যারা । এ সময় বাড়ির আঙিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions