শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩২৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পবিত্র ঈদুল ফিতর ও বাংলা পহেলা নববর্ষ উপলক্ষে দেশে পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটিকে ঘিরে কোলাহলমুক্ত প্রশান্তির ছোঁয়া পেতে মানুষ ছুটে বেড়াবেন দেশের বিভিন্ন প্রান্তে।
সব ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

হোটেল-মোটেলগুলো করা হয়েছে পরিষ্কার-পরিছন্ন। ট্যুরিস্ট বোটগুলোকে সংস্কার ও সাজসজ্জা করা হয়েছে।

জেলা শহরের হোটেল-মোটেলের মালিকরা বলছেন, এগুলোর ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে। রাঙ্গামাটির ছাদখ্যাত বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকেরও বেশির ভাগ কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে।

এইবার টানা ছুটিতে রাঙ্গামাটিতে ভালো পর্যটক আসবে এবং ব্যবসাও ভালো হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটিকে সামনে রেখে আমাদের কটেজগুলো পরিষ্কার-পরিছন্ন এবং পর্যটকদের আকর্ষণ করতে ঝুলন্ত সেতু রং করা হয়েছে। কটেজের ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে।

ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে জেলায় পাঁচ থেকে ছয় হাজার পর্যটক আসবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions