শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

ব্যাটিং-ফিল্ডিংয়ে ব্যর্থতা নিয়ে জাকিরের অসহায় আত্মসমর্পণ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩০১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ব্যাটিং ব্যর্থতা থেকে যেন বেরই হতে পারছে না বাংলাদেশ। এবার চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর দল অল আউট ১৭৮ রানে। এ নিয়ে টানা পাঁচ ইনিংস ২০০ রানের আগে শেষ হলো বাংলাদেশের ইনিংস।

হতশ্রী ব্যাটিংয়ের মাঝে কিছুটা ব্যতিক্রম বলা যায় জাকির হাসানকে।
ইনিংসের একমাত্র ফিফটি এই বাঁহাতি ওপেনারের। তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে ব্যর্থতার দায় মাথা পেতে নিয়েছেন জাকির। ব্যাটিং ব্যর্থতার কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বললেন, ‘আসলে কারণ কী বলব, আমরা ব্যর্থ হয়েছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।
আমার কাছে মনে হয়, আমাদের একেকজনের যে দায়িত্ব ছিল সেটা আমরা পালন করতে পারিনি।’

ব্যাটারদের রান করতে না পারার কারণ ব্যাখ্যায় কৌশলী হলেও নিজের ইনিংস বড় করতে না পারার পেছনে শট নির্বাচনের দায় দেখছেন জাকির, ‘আসলে সবার কথা তো আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা হয় শট নির্বাচনে আরেকটু সতর্ক হলে ভালো হয়।
একই সময়ে এটাও বলতে চাই এটা কোনো অজুহাত হতে পারে না। একটা টেস্ট ম্যাচ খেলতে আসলে প্রস্তুত হয়ে আসতে হবে আমাদের। এই মানসিকতা আমার দিক থেকে আরো বাড়াতে হবে।’

ফিল্ডিংয়েও বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার মতো ফিল্ডিং নিয়েও অসহায় আত্মসমর্পণ করলেন জাকির, ‘ফিল্ডিংয়ের ক্ষেত্রে বাতাস কোনো অজুহাত হতে পারে না।
আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions