শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

সিয়ামের জন্মদিনে পরীমণির আবেগঘন পোস্ট

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৫৭১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের জন্মদিন ছিল গতকাল। গতকাল শুক্রবার ৩৪ বছরে পা রাখলেন এ অভিনেতা। আর তাকে জন্মদিনে শুভেচ্ছায় ভাসাতে কার্পণ্য করছেন না ভক্ত–অনুরাগী থেকে শুরু করে তারকা সহকর্মীরাও। তাদের সঙ্গে এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিও।

সিয়ামের বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন এ নায়িকা। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে সিয়ামের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্য বাড়ছে।

নিজের দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি আরও লেখেন, আমরা দুজনেই বাবা–মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ। সিয়ামকে প্রশংসায় ভাসান পরী। লেখেন, আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি পোস্টটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যে সিয়ামকে শুভেচ্ছা জানাতে। জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন অভিনেতাকে।

উল্লেখ্য, সিয়ামের সঙ্গে দারুণ বন্ধুত্বের সম্পর্ক পরীমণির। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন দুজনে। তখন থেকে শুরু হওয়া বন্ধুত্ব অটুট রয়েছে তাদের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions