শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে দুই রাখাল নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫২১ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে পাহাড়ে গরু চড়াতে গিয়ে অলি আহমদ ও নুর মোহাম্মদ নামে দুই রাখাল নিখোঁজ হয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন, মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে পাহাড় থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে।

নিখোঁজ অলি আহমদ (৩২) উপজেলার হোয়াইক্যং রোজারঘোনা এলাকার আমির হোসেনের ছেলে ও নুর মোহাম্মদ (১৭) কম্বনিয়াপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় দুজন রাখাল পাহাড়ে গরু চড়াতে যান। বিকেল পর্যন্ত ফেরত না আসায় স্থানীয়রা তাদের খুঁজতে যান। পরে লোকজন পাহাড়ে গিয়ে গরুগুলো পেলেও তাদের সন্ধান পাননি। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা মুক্তিপণের জন্য তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, অপহরণের বিষয়ে এখনো কেউ অভিযোগ জানায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions