শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় ইফতারের পূর্বে যুবককে তুলে নিয়ে চুরিকাঘাতে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪০৪ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের চকরিয়ায় প্রকাশ্যে দিবালোকে আবদুর রহমান (৩৪) নামে এক যুবককে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ মালুমঘাট বাজার থেকে ইফতারের পূর্বে সন্ত্রাসীরা তুলে নিয়ে চুরিরকাঘাতে হত্যা করেছে ।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মালুমঘাট বাজার থেকে ৪-৫ জন একদল সন্ত্রাসী এসে ডুলাহাজারা ইউনিয়নে পূর্ব ডুমখালী এলাকার মোহাম্মদ ইউছুফ মিয়ার ছেলে আবদুর রহমানকে ইফতারের পূর্ব মুহূর্তে টানাহেছড়া করে তুলে পার্শ্ববর্তী রিজার্ভ জঙ্গলে নিয়ে যায়। এ সময় মালুমঘাট বাজারের ব্যবসায়ীরা চকরিয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযান চালিয়ে গভীর জঙ্গল থেকে চুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃত দেহটি উদ্ধার করেন। ওই সময ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে গভীর জঙ্গলে থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি চুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে আইনী পদক্ষেপ নেওয়া হবে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions