শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

গাজায় ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৬

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৯৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোপট:- ফিলিস্তিনের গাজায় আবারও সাংবাদিকদের টার্গেট করে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবারের ওই হামলায় নিহত হয়েছেন তিন সাংবাদিক। এতে গত ৭ই অক্টোবরের পর গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে জানানো হয়, সাংবাদিক নিহতের এ সংবাদ নিশ্চিত করেছে ফিলিস্তিনের মিডিয়া অফিস। এক বিবৃতিতে নিহত সাংবাদিকদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হচ্ছেন- মোহাম্মদ আল-রিফি, আব্দুল রহমান সাইমা এবং মাহমুদ ইমাদ ইসা। এর আগে আরেক বিবৃতিতে তারা জানায়, ইসরাইল ইচ্ছাকরেই সাংবাদিকদের হত্যা করছে যাতে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর রোধ করা যায়, যাতে করে সত্য লুকানো যায় এবং গাজায় যা হচ্ছে সেই তথ্য বিশ্বের মানুষ জানতে না পারেন।

মাসের পর মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে গাজার বেশিরভাগ মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এর বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions