শিরোনাম
রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা

চবির নতুন উপাচার্য হচ্ছেন প্রফেসর আবু তাহের,প্রজ্ঞাপনের অপেক্ষা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৭৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও চবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আবু তাহের। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার যেকোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

চবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে। প্রায় পাঁচ বছরের মতো উপাচার্য পদে দায়িত্ব পালন করেছে প্রফেসর ড. শিরীণ আখতার। গত কয়েক মাসে ইউজিসির আদেশ অমান্য করে গণহারে নিয়োগ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। সামপ্রতিক সময়ে নতুন উপাচার্য হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে প্রফেসর আবু তাহেরের ফাইলে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এটি ডি নথি আকারে মন্ত্রণালয়ে আসবে। এরপর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে। প্রফেসর মো. আবু তাহেরের জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়া। সেখানকার কাঞ্চনা মাধ্যমিক বিদ্যালয়ের পর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেঙাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেন তিনি।

কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন আবু তাহের। ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি ওই বিভাগের অধ্যাপক হন। জানতে চাইলে প্রফেসর ড. আবু তাহের বলেন, চবির ভিসি হওয়ার বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন হাতে পাইনি। তাই এ বিষয়ে আপাতত মন্তব্য করতে পারছি না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions