শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

আবার বিয়ের পিঁড়িতে কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৪৪ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- সব সমালোচনা-কটাক্ষকে উপেক্ষা করে শ্রীময়ী চট্টরাজের মাথায় সিঁদুর পরিয়ে দিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। শুরু হলো জীবনের তৃতীয় ইনিংস। সাত পাকে বাঁধা পড়লেন দুজন। শুভদৃষ্টি, মালাবদল থেকে শুরু করে বিয়ের সব নিয়ম পালন করে শ্রীময়ী চট্টরাজ থেকে মিসেস মল্লিক হলেন অভিনেত্রী।


ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে বসে তাঁদের বিয়ের আসর। ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনেই চার হাত এক হয়েছে দুজনের। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার-পরিজনসহ আত্মীয়স্বজন। বর-কনের সাজসজ্জাতেও বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। নিজের ডিজাইন করা লাল টুকটুকে বেনারসি, সোনার গয়না আর ফুলের সাজে দারুণ দেখাচ্ছিল নতুন বউকে। অন্যদিকে কাঞ্চন মল্লিকও সেজেছেন ধুতি-পাঞ্জাবিতে। কাঞ্চনের পোশাক কেমন হবে, তা-ও ঠিক করেছেন শ্রীময়ী। বিয়ের বেশ কিছু ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে গত শুক্রবার হয়ে যায় তাঁদের আইবুড়ো ভাত। তৃতীয় দফায় আইবুড়ো ভাত খাওয়ায় সমালোচিত হয়েছিলেন কাঞ্চন মল্লিক। তাঁকে নিয়ে যেন হাসির রোল পড়ে নেট দুনিয়ায়। কিন্তু কাঞ্চন কিংবা শ্রীময়ীর কেউই এসবের কিছু তোয়াক্কা করেছেন বলে মনে হয় না। পাশাপাশি গায়েহলুদ, মেহেদি—সব নিয়মই মেনেছেন এই জুটি।
৬ মার্চ কলকাতার একটি হোটেলে তাঁদের রিসেপশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবেক স্ত্রী পিঙ্কি ব্যানার্জির সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের কিছুদিন পরই ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাঁদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গতকাল সন্ধ্যায় সব সমালোচনাকে সরিয়ে দিয়ে পাকাপাকিভাবে কাঞ্চনকে আপন করে নিলেন শ্রীময়ী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions