শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

বান্দরবান সীমান্তের ৬ বিদ্যালয় ও এক মাদ্রাসা একমাস পর খুলছে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

বান্দরবান:- অবশেষে খুলেছে মিয়ানমারের সঙ্গে লাগোয়া বান্দরবান সীমান্তে বন্ধ থাকা পাঁচ‌টি প্রাথমিক বিদ্যালয় ও এক‌টি মাদ্রাসা। বুধবার (২৮‌ ফেব্রুয়ারি) থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজা‌হিদ উদ্দিন বলেন, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় গত ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এক‌টি মাদ্রাসা। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে ওঠায় স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বুধবার থেকে স্কুলগুলোতে ক্লাস চলবে।

এর আগে ১৩ জানুয়ারি থেকে মিয়ানমার সীমান্তের ওপারে দেশ‌টির জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লাগাতার গোলাগু‌লি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনায় আতঙ্কিত হ‌য়ে সীমান্তের এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ক‌রে জেলা প্রশাসন।

প‌রে ৬ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও এতদিন পর্যবেক্ষণ ক‌রে প্রশাসন। অবশেষে এতদিনেও আর কোন গোলাগু‌লির ঘটনা না থাকায় মঙ্গলবার থেকে বিদ‌্যালয়গু‌লো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

প্রতিষ্ঠানগুলো হলো- ঘুমধুম সীমান্ত এলাকার বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম মিসকাতুল নবী দাখিল মাদ্রাসা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions