শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

রাঙ্গামাটিতে সড়কে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় প্রধান সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী ফেলে রাখায় দুই হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার এই দণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, কয়েকদিন ধরেই নির্মাণাধীন ভবনের জন্য নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে প্রধান সড়কের পাশেই। এতে করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও নিরাপত্তা ঝুঁকি দেখা হয়েছে। রোববার দুপুরে পাথর ও ইটের সুরকি সড়ক বেদখল করে রাখায় ভবনের মালিক সিমেন চাকমাকে দুই হাজার টাকা জরিমানা দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা ও গাড়ি থেকে নির্মাণসামগ্রী উঠা-নামা (লোড-আনলোড) করায় এক ব্যক্তিকে দুই হাজার জরিমানা করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions