শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

শতবর্ষী বৃদ্ধার ভাতার টাকা যায় সাবেক ইউপি সদস্যের মোবাইলে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শতবর্ষী নয়তন নেছা। সরকার থেকে বয়স্ক ভাতা দেওয়া হয় বিধবা এই নারীকে। তবে তার এই ভাতার টাকা চলে যাচ্ছে স্থানীয় সুরাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাইজুল ইসলাম ভেলুর মোবাইলে।

জানা গেছে, ওই বৃদ্ধা বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় তার নাতি ইকবাল হোসেন ইউনিয়ন পরিষদে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার দাদির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ০১৭১২৪৯০৮৯৬ নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে।

পরে বৃদ্ধার নাতি ওই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন অ্যাকাউন্টটি সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলুর।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলু বলেন, ইউপি সদস্যের দায়িত্বে থাকাকালীন আমি আমার মোবাইল নাম্বার ওই বৃদ্ধার জাতীয় পরিচয় পত্রের সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম। তার কয়েক বছরের টাকা আমি নিয়েছি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, এ ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, কার্ডধারী যেন তার বয়স্ক ভাতার টাকা ফিরে পেতে পারেন সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions