শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে শিম চাষে সফল এনামুল হক বাচ্চু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি কাপ্তাইয়ে পাহাড়ের ঢালুতে শীতার পাহাড়ে শীতাকুন্ডের শিম চাষে সফলতা। ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শীলছড়ি বসবাসরত প্রান্তিক কৃষক এনামুল হক বাচ্চু। তিনি কর্ণফুলী নদীর কুলগেষে পাহাড়ের ঢালুতে অন্য ফসলের পাশাপাশি প্রায় ১ একর জায়গায় সীতাকুণ্ডের শমি বীজ রোপণ করে। এবং শীমবীজ ক্রয় বাবদ সব মিলে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়।

সরজমিনে বাগানটি দেখতে গেলে প্রান্তিক কৃষক এনামুল হক বাচ্চু তার বাগানটি ঘুরে দেখায়। পাহাড়ের ঢালুতে বহু কষ্ট করে অন্য ফসলের পাশাপাশি একটি শিম বাগান করেছে। এ শিম বীজের নাম হল সীতাকুণ্ড শিম চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় লইট্টা শিম নামে পরিচিত।

কৃষক জানান, এবার সীতাকুণ্ডের শিম বিক্রয় করে প্রায় লাখ টাকা আয় করা যাবে। বাজারে এখনো শিমের মূল্য রয়েছে। তা ছাড়া অনেক মৌসুমি ব্যবসায়ী ক্রয় করতে আসে।

তিনি আরও জানান, এবার বীজ ও সারের দাম বেশি হওয়ার ফলে বেশি চাষ করা হয়নি। আগামীতে সব কিছু ভালো থাকলে চেষ্টা করে যাবে।

কৃষক বাচ্চু দুঃখ করে আরোও জানান, কাপ্তাইয়ের উপজেলা কৃষি অফিসার আছে নামে মাত্র। কাজে কোন কিছুই নেই। মাঠ পর্যায়ে কোনো কৃষকের খবর নেয় না। গত বছর শেষের দিকে ধমকা হাওয়া ও বৃষ্টি হয়ে আমাদের নানা সাথি ফসল নষ্ট হয়েছে। এবং বিভিন্ন পোঁকায় ফসল নষ্ট করেছে। কৃষি অফিস হতে এ যাবৎ কোনো খবর নেয়নি বলে অভিযোগ করে। এ বিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি অফিসকে ফোন করা হলে বন্ধ ফোন নম্বর পাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions