শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

রাঙ্গামাটিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতি,যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে জালিয়াতি করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পুলিশ সুপার কার্যালয় জানায়, গ্রেফতার নুরুজালাল মুন্না (৩১) ভেদভেদী বাজার মিনি সুপার মার্কেটে ‘সাইফুল আইটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সে রাঙ্গামাটি মৌজার শিমুলতলী এলাকার মো. শাহাজাহানের ছেলে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই মুন্না ইলেকট্রনিক্স ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সীল মোহরসহ বিভিন্ন প্রকার সার্টিফিকেট জাল করে জনসাধারণের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিল।

ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসময় তার কাছ থেকে জাল জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জাল-জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী জানান, গ্রেফতার আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়; আজ বুধবার আদালতে তোলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions