শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

এবার কুরিয়ার সার্ভিসে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ওই সময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

এ অভিযানে মাদকসহ আটক পাচারকারীরা হলেন, গাইবান্ধা জেলার শাখাটা থানার ডাকবাংলা পটল পবণ তাহির এলাকার জাহিদুল ইসলামের ছেলে জামিল আহম্মেদ (২০), কক্সবাজারের চকরিয়া থানার কৈয়ারবিল এলাকার মুমিনুল হকের ছেলে রাহাত সরোয়ার (১৯) ও কুমিল্লা জেলার নাঙ্গলকুট থানার বকশগঞ্জ কুকখালী গ্রামের আলা উদ্দিন ছেলে কাভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৪)।

রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ হতে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ড ভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। চেকপোস্টে ওই কাভার্ড ভ্যান পৌঁছালে বিজিবি তল্লাশি করে পার্সেলের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions