শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির ফুলতলী সীমান্ত মর্টারশেলের আওয়াজে কেঁপেছে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯২ দেখা হয়েছে

বান্দরবান:- এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ভেসে আসছে মর্টারশেল বিস্ফোরণের শব্দ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত পিলার ৪৭ এলাকায় মর্টারশেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, অন্তত ৪টি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ সীমান্ত এলাকায় আসে। তারা আরো জানান, তারা ভয়ে বাড়িতে আশ্রয় নিয়েছিলো। কারণ মর্টারশেলের আওয়াজ সেই রকম ভয়াবহ ছিলো।

উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে উক্ত সীমান্ত এলাকা দিয়ে বিস্ফোরণের কোন আওয়াজ সীমান্ত এলাকায় আসেনি। ধারণা করা হচ্ছে ওই সীমান্ত এলাকার মিয়ানমারের ভিতরে হয়তো নতুন করে বিদ্রোহী সশস্ত্র গ্রুপের সঙ্গে সে দেশের সরকার নিয়ন্ত্রিত বাহিনীর মাঝে সংর্ঘষ হওয়ার কারণে বিস্ফোরিত শব্দ বাংলাদেশের অভ্যন্তরে এসেছে।

এ বিষয়ে জানতে ১১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমদ নোবেলকে একাধিকবার ফোন দিলেও তিনি তার ফোন রিসিভ করেন নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions