শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

জান্তার দুই শতাধিক সদস্য রাখাইন থেকে পালিয়েছে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮৯ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির হামলার ভয়ে দুই শতাধিক সীমান্তরক্ষী নিজেদের ঘাঁটি ত্যাগ করেছেন। তারা রাখাইনের উত্তরের মাউঙদাও অঞ্চলের চার পুলিশ স্টেশন ও জি পিন চাউঙ সীমান্তের রক্ষী বলে জানা গেছে।

গত মঙ্গলবার সকালের দিকে ওই রক্ষীরা নিজেদের ক্যাম্প ছেড়ে বের হয়ে যান বলে জানিয়েছেন মাউঙদাওয়ের এক বাসিন্দা। তিনি বলেন, ‘ওই এলাকায় কোনো লড়াই হচ্ছিল না। তারা সবাই বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের রাস্তা দিয়ে হেঁটে চলে গেছেন। সেখানে প্রায় আড়াই শ জনের মতো ছিলেন।’

তবে সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢোকেননি বলেও জানিয়েছেন ওই বাসিন্দা। তিনি বলেন, ‘তারা বাংলাদেশে পালিয়ে যাননি। এর বদলে তারা মাউঙদাওয়ে নগার খু ইয়া ১০ নম্বর সীমান্তরক্ষী পুলিশ স্টেশনে গিয়ে আশ্রয় নিয়েছেন।’

এর আগে আরাকান আর্মির (এএ) আক্রমণে ৩২৭ সীমান্তরক্ষী পালিয়ে গিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এদিকে গত বুধবার মায়ানমারের মধ্যাঞ্চলীয় বাগো এলাকার জায়াতগি শহরে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও জান্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত ১৫ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন এ খবর। সূত্র: নারিনজারা, ইরাবতি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions