শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

ইরা হয়ে আসছেন সাফা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৬০ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘গুডবাজ’ ও ‘ব্যাডবাজ’ প্রচার হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এবার এ নির্মাতা নির্মাণ করছেন ‘লাভবাজ’। আর তাতে অন্যতম চরিত্রে অভিনয় করছেন চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বেশ বড় আয়োজনে এর শুটিং হয়েছে। সাফা ছাড়াও এখানে অমির নিয়মিত শিল্পীরা অভিনয় করছেন। থাকছে কিছু চমকও। জানা গেছে, এবারের নাটকটি ভালোবাসা দিবসকে উপলক্ষ্য করে তৈরি হচ্ছে ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের জন্য। সাফাকে এখানে বেশ ভিন্নরূপে পাওয়া যাবে। তার চরিত্রের নাম ‘ইরা’। সাফা বলেন, কাজল আরেফিন অমির কাজ মানেই ভিন্ন কিছু, এটা দর্শক ভালো করে জেনে গেছেন।

এবারের ‘লাভবাজ’ও তাই হচ্ছে। খুব ভালো আয়োজনে ও লোকেশনে এর শুটিং হচ্ছে। সব মিলিয়ে আমি খুব আশাবাদী এ নাটকটি নিয়ে। এদিকে সাফা অভিনীত ‘টিকেট’ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিন এটি চরকিতে উন্মুক্ত হবে। এখানেও ভিন্ন এক সাফার দেখা পেতে যাচ্ছেন দর্শক। সাফা ছাড়াও এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions