শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

বিএনপির সঙ্গে ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের বৈঠক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান। দলটির পক্ষ থেকে আরও অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট) সুইবেস, শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট) অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির পক্ষ থেকে ওই নির্বাচনের নানা অনিয়ম ও ত্রুটি তুলে ধরা হয় ইইউ বিশেষজ্ঞদের কাছে। একই সঙ্গে বিএনপিসহ বিরোধীদের চলমান আন্দোলনে সরকারের অব্যাহত দমন-পীড়নের বিষয়েও অভিযোগ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions