শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

৭ দিনের মধ্যে দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য দিতে নির্দেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের সব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য সাত দিনের মধ্যে দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্সবিহীন) বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ৭ কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে।

গত সোমবার সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব প্রতিবেদন দিতে হবে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, হাইকোর্টের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি খতনা করানোর সময় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু আয়ান। শিশুটির পরিবারের অভিযোগ, গত ৩১ ডিসেম্বর আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খতনা করায় অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে ৭ দিন পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখার পর গত ৭ জানুয়ারি আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পরে জানা যায়, বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালটির অনুমোদনই ছিল না। এর পরপরই অনুমোদনহীন হাসপাতাল–ক্লিনিকের বিষয়টি আলোচনায় আসে এবং এরই পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions