শিরোনাম
খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!

দেশে মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৯ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- আগামী ২৫ জানুয়ারি সারা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে হৃতিক রোশন অভিনীত বলিউড চলচ্চিত্র ‘ফাইটার’। শনিবার এ খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।
তিনি বলেন, আজ রোববার আমরা বলিউডের ‘ফাইটার’ আমদানির জন্য আবেদন করব। আশা করছি অনুমতি পেয়ে যাব। ছবিটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি চলচ্চিত্র থ্রিডি ও টুডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন। এর আগে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টে বাংলাদেশে আমদানি করে মুক্তি দিয়েছিল বলিউডের চলচ্চিত্র ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’।

‘ফাইটার’ চলচ্চিত্রে প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন রমন চিব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions