শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

গাজীপুর-৪ আসনে জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৯১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিলেন। তিনি মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি শারীরিক অসুস্থতা, পারিবার ও আর্থিক সংকটের কারণ জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

মো. সামসুদ্দিন খান বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। ১৯৭ কাপাসিয়া আসনে দলীয় লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সেজন্য পোস্টার ছাপানো ও লিফলেট বিতরণ করা হয়। বর্তমানে আমার শারীরিক ও পারিবারিক এবং আর্থিক সমস্যার কারণে নির্বাচন কার্যক্রম চালিয়ে নেয়া সম্ভব নয়। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল কবীর এনাম, গাজীপুর জেলার জাতীয় যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বাদশা আব্দুল্লাহ প্রমুখ।

এর আগে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions