শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

মোটরসাইকেল দুর্ঘটনায় রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী গুরুতর আহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৭৫ দেখা হয়েছে

কাপ্তাই:- মোটরসাইকেল দুর্ঘটনায় রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি আজগর আলী খান গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে একটি বিহারের নিউজ সংগ্রহ করতে গিয়ে বাঙালহালিয়া তপন বৌদ্ধ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, ওই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা আজগর ও ওই গাড়ির চালক সাংবাদিক মিন্টু কুমার নাথ আহত হয়। তবে মাটিতে পড়ে গিয়ে আজগর চোখে ও শরীরের বিভিন্ন স্থানে বেশ আঘাতপ্রাপ্ত হন।

 

আজগর আলী খানকে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপালে নেয়া হয়। চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে রাজস্থলী প্রেসক্লাবের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions