শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

বান্দরবানে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৬৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে স্বামী হত্যার দায়ে হাসিনা বেগম (৫৬) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হাসিনা আলীকদম উপজেলার ২৯১ নম্বর তৈনাফ মৌজা ইউনুস মেম্বার পাড়ার কালরঝিরি এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী ও লামা উপজেলার রূপসী পাড়া এলাকার মোসলেম শেখের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল করিম। তিনি জানান, আলীকদম উপজেলার বাসিন্দা কোরবান আলীর সঙ্গে সামাজিকভাবে হাসিনা বেগমের বিয়ে হয়। ১৯৯৩ সালের ২৭ মার্চ সাইফুল ও রবিউল কোরবান আলীর ঘরে ঢুকে কোরবান আলীকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পান। ২৮ মার্চ নিহতের চাচাত ভাই এরশাদ মিঞা মমতাজ বাদী হয়ে চাচাতো ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে লামা থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত হাসিনার দণ্ডাদেশ দেন। অপর আসামি সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions