শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে এদিনে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ আহত অন্তত ৩২ বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৮ দেখা হয়েছে

চট্টগ্রাম:-চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সুজন কুমার দেব (৫৩) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২০ফেব্রুয়ারি) ভোরে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট সিংহরিয়া গ্রামের মৃত মরিন্দ্র কুমার দেব এর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফটিকছড়ি থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে হাটহাজারীর দিকে আসছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে সুজন কুমার দেব নামের একজন নিহত হোন।

সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions