শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

১৩ দিন পর অপহৃত শিশু হৃদয় উদ্ধার, গ্রেপ্তার ৬

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৭ দেখা হয়েছে

চট্টগ্রাম:- নগরীর ইপিজেড থানার কলসি দীঘি এলাকা থেকে অপহৃত আড়াই বছরের শিশু হৃদয়কে ফেনী জেলার দাগনভুঁইয়া থানার গহিন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ জানুয়ারি দুপুরে নগরের ইপিজেড থানার কলসি দীঘি এলাকার সাইক্লোন শেল্টারের (স্কুল) সামনে থেকে হৃদয়ের বড় বোন জান্নাতুলকে খাবার কিনতে পাঠিয়ে কৌশলে হৃদয়কে অপহরণ করা হয়। গত ২৬ জানুয়ারি শিশুর বাবা রবিউল বাদী হয়ে নগরের ইপিজেড থানায় অজ্ঞাতনামা দুইজন মহিলাকে আসামি করে একটি মামলা করেন। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিএমপি উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions