শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

ভূমিকম্পে নিহত ১৫ হাজার ছাড়াল

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তুরস্কে তিন হাজার নিহতের সংখ্যা বেড়ে যায়। বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯১ জনে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, সিরিয়ায় নিহতের সংখ্যা রিপোর্ট লেখা পর্যন্ত দুই হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক হাজার ৭৩০ জন বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় এবং এক হাজার ২৬২ জন সরকার-নিয়ন্ত্রিত এলাকায়।

দুই দেশেই উদ্ধার কাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

এতে দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া কয়েক হাজার ভবনের নিচে চাপা পড়ে পড়ে বহু মানুষ। আটকে পড়া অনেকে ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করছেন। সূত্র: সিএনএন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions