শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটির চন্দ্রঘোনা ফেরিঘাটস্থ কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধারে আনা হয়েছে বাজ ক্রেন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪৮৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেনটি উদ্ধারে আনা হয়েছে বাজক্রেন। চট্টগ্রাম থেকে নদী পথে নিয়ে আসা হয়েছে বাজক্রেন। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টায় বাজক্রেনটি কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট অংশে এসে পৌঁছার পর চলছে উদ্বার অভিযান।
এবিষয়ে সড়ক ও জনপদ রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, শনিবার রাতে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদী পথে একটি বাজ ক্রেন নিয়ে আসা হয়েছে। বাজক্রেন দিয়ে ড্রেজিং এর জন্য আনা ডুবে যাওয়া ক্রেন উদ্ধারের পর ফেরি চলাচল সচল করা হবে। আমরা আশাকরি বুধবার এর মধ্যেই ক্রেনটি নদী থেকে উদ্ধার করা যাবে। তবে এই ধাপে নদীতে ড্রেজিংয়ের আর সুযোগ নেই।
উল্লেখ্য সড়ক ও জনপথ (সওজ) রাঙ্গামাটি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০-১৪ মার্চ ভোর পর্যন্ত কর্ণফুলী নদীতে চন্দ্রঘোনা ফেরি চলাচলের অংশে ড্রেজিংয়ের উদ্যোগ নেয় সওজ। সেজন্য ১০-১৩ মার্চ তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয় সওজ। নদীতে ড্রেজিংয়ের লক্ষে ৯ মার্চ (শনিবার) রাতে একটি ক্রেন আনে সওজ। ওইদিন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ক্রেনটি। এরপর থেকেই বন্ধ হয়ে যায় চন্দ্রঘোনা ফেরি চলাচল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions