শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কক্সবাজার সৈকতের ২ বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’বদলের প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ ও সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত অংশের নাম বদলের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা থেকে কলাতলী বিচের মাঝখানের সৈকতকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের প্রস্তাব দেয়া হয়। সোমবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানা গেছে। কক্সবাজারের জেলা প্রশাসক বরাবর পাঠানো এই চিঠিতে ২ সৈকতের নাম পরিবর্তনের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া সৈকতের এই দুটি পয়েন্টের নাম পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন নামকরণের জন্য একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে সিদ্ধান্ত হয়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখার সহকারী সচিব মো. সাহেব উদ্দিন বলেন, একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্তের চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বসে সম্ভাব্যতা যাচাই শেষে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবেন। তার প্রতিবেদন যদি আবেদনের পক্ষে হয়, তাহলে সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তন হয়ে ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ হবে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত দেশি-বিদেশি পর্যটকদের কাছে পরিচিত।

তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে এই ২ সৈকতের নামকরণে আমরা আবেদন করেছিলাম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions