শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

স্বামীর ধর্ষণ ভিডিও করতেন স্ত্রী, পরিবারের ৪ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজশাহীতে এক নারীকে বাড়িতে ডেকে ধর্ষণ ও সেই দৃশ্য ধারণের অভিযোগে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। নগরীর অভিজাত পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৫-এর সিইও লে. কর্নেল মুনীম ফেরদৌসা।

আটকরা হলেন, নগরীর হেতেমখান সবজিপাড়া এলাকার আলমগীর ওরফে রয়েল (৪০), তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বোন দিলারা বেগম (৩৫) এবং তাদের সহযোগী মমতাজ বেগম (৪২)।

র‌্যাবের দাবি, এই চক্রটি প্রায় দুই বছর ধরে বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের টার্গেট করে ফাঁদে ফেলে ধর্ষণ ও ভিডিও করে টাকা হাতিয়ে আসছে। এ ক্ষেত্রে কৌশলে নারীদের ধর্ষণ করতেন মো. আলমগীর ওরফে রয়েল। আর গোপনে সেই ধর্ষণের ভিডিও করে রাখতেন স্ত্রী হেলেনা খাতুন। একইভাবে হেলেনা ও তার দুই বোনও ফাঁদে ফেলে পুরুষদের বাসায় নিতেন। জড়াতেন শারীরিক সম্পর্কে। তখন ভিডিও করতেন হেলেনার স্বামী আলমগীর।

লে. কর্নেল মুনীম ফেরদৌসা জানান, রয়েল এবং ভুক্তভোগী নারী একে অপরের পূর্বপরিচিত। গত ৭ ফেব্রুয়ারি আনুমানিক সাড়ে ১২টার দিকে কোর্ট স্টেশনের দিকে আসেন এক নারী। এ সময় তিনি তার মোবাইলটি হারিয়ে ফেলেন। তখন রয়েল মোবাইল খুঁজে দেওয়ার নামে তার ভাড়া বাড়িতে ডেকে আনেন ওই নারীকে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। আর সেই দৃশ্য রয়েলের স্ত্রী হেলেনা মোবাইল ফোনে ধারণ করেন। এরপর ভুক্তভোগী ওই নারীকে সেই ভিডিও দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করে রয়েল ও তার সঙ্গী তিন নারী। ভুক্তভোগী সেখানে তাদের একটি স্ট্যাম্পে সই দিয়ে কোনোমতে বাড়ি ফেরেন। পরে চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি মামলা করেন। মামলার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-৫-এর টিম ওই মামলায় সম্পৃক্ত হয় এবং বৃহস্পতিবার এ চক্রটিকে আটক করে। পদ্মা আবাসিক এলাকায় অভিযুক্তদের বাড়িতে অভিযানের পর সেখান থেকে দলিল ও স্ট্যাম্প উদ্ধার করেছে র‌্যাব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions