শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসার কারণে তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রোস্টেটের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে তিন রাত ভর্তি ছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন চার্লস, প্রাসাদ থেকে স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে এটি প্রোস্টেট ক্যানসার নয়।

বাকিংহাম প্যালেস থেকে আরও বলা হয়, সোমবার থেকে ৭৫ বছর বয়সী রাজার ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে। নিয়মিত চিকিৎসার একটি সময়সূচি করা হয়েছে। এ সময় জনসাধারণের মুখোমুখি না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

যদিও রাজপরিবারের সদস্যরা সাধারণত তাদের স্বাস্থ্যের বিষয়ে গোপনীয়তা রক্ষা করে। এটিকে তারা ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। কিন্তু চার্লস তার সাম্প্রতিক চিকিৎসা সম্পর্কে খোলামেলা ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক্সে (সাবেক টুইটার) রাজাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমার কোনও সন্দেহ নেই যে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আমি জানি পুরো দেশ তাকে শুভকামনা জানাবে।

২০২২ সালের সেপ্টেম্বরে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions