শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

রাঙ্গামাটি-মিজোরাম সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি-মিজোরাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাঙ্গামাটির বরকল উপজেলার ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ত্রিপুরাঘাট বিওপির বিপরীতে শিলকর-১ বিএসএফ বিওপির কাছে ভারতের অভ্যন্তরে এ বৈঠক হয়।

বৈঠকে অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান রোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া বৈঠকে সীমান্তে সার্বক্ষণিক স্বাভাবিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিজিবি-বিএসএফ একমত পোষণ করে।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী কল্যাণ কান্তি মজুমদার।

এছাড়া বাংলাদেশের পক্ষে চারজন অধিনায়ক ও তিনজন স্টাফ অফিসারসহ মোট সাতজন এবং বিএসএফের পক্ষে তিনজন কমান্ড্যান্ট ও দুজন স্টাফ অফিসারসহ মোট পাঁচজন বৈঠকে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions