শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ রীতি বাবু ত্রিপুরা নামে এক যুবক আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির গুইমারায় দেশীয় তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চার রাউন্ড কার্তুজসহ রীতি বাবু ত্রিপুরা নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে গুইমারার কবুতর ছড়া এলাকায় মাটিরাঙ্গা সেনা জোনের পরশুরাম আর্মি ক্যাম্প ও গুইমারা থানা পুলিশের একটি টহলদল এ অভিযান চালায়।
এ সময় এক ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটক রীতি বাবু গুইমারা উপজেলার মেরুং পাড়া এলাকার হেমেন্দ্র ত্রিপুরার ছেলে। ইউপিডিএফ’র স্থানীয় চাঁদা কালেক্টর বলে সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক।

আটককৃত সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions