শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ: মান্না

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পুরো রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিতে ছাত্রদল নেতাকে বাধ্য করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পুরো রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ। শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার অপরাধে পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাকে বাবার জানাজায় অংশ নিতে হলো। এমনকি বাবার কবরে মাটি দেওয়ার সময়ও দেওয়া হয়নি তাকে। শুধুমাত্র অবৈধ ক্ষমতার জন্য মানুষের সঙ্গে এই নিষ্ঠুরতা, এদেশের জনগণ কোনদিন ভুলে যাবে না। ঘৃণার যে বারুদ জমা হচ্ছে মানুষের মনে, তা যে কোনো দিন বিষ্ফোরিত হবে। সেই বিষ্ফোরণের স্ফুলিঙ্গে অবৈধ হাসিনা সরকারের ক্ষমতার মসনদ পুড়ে ছাই হবে।
তিনি আরো বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকার বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর যে দমন, পীড়ন, নির্যাতন চালাচ্ছে তা ইতিহাস ঘৃণাভরে স্মরণ রাখবে। একদিন প্রতিটি নিপীড়নের বিচার হবে, প্রতিটি হত্যার বিচার হবে।

প্রতিটি আঘাতের হিসাব হবে, প্রতিটি গুলির হিসাব হবে। সেই দিন খুব দূরে নয়। ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবাকে শেষ বিদায় জানানো নাজমুল মৃধারাই এই আবদ্ধ রাষ্ট্রকে মুক্ত করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions