শিরোনাম
“আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

“আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫ দেখা হয়েছে

নুরুল আলম:- আদিবাসী স্বীকৃতি আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি বিষয়। United Nations ২০০৭ সালে United Nations Declaration on the Rights of Indigenous Peoples গ্রহণের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর পরিচয়, ভূমি, সংস্কৃতি ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন অধিকারকে স্বীকৃতি দেয়। এই ঘোষণার আওতায় আদিবাসী জনগোষ্ঠী তাদের ঐতিহ্যগত ভূমির ওপর দাবি করতে পারে, উন্নয়ন প্রকল্পে সম্মতি দেওয়ার অধিকার পায়, শিক্ষা ও চাকরিতে বিশেষ সুযোগ দাবি করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

কোনো দেশে কোনো জনগোষ্ঠী আদিবাসী স্বীকৃতি পেলে সাধারণত ভূমি অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তারা দাবি করতে পারে যে তাদের ঐতিহ্যগত এলাকায় অন্য জনগোষ্ঠী বসতি স্থাপন করেছে বা তাদের ভূমি দখল হয়েছে। তখন তারা রাষ্ট্রের কাছে ভূমি পুনর্বহাল, বিশেষ প্রশাসনিক ব্যবস্থা, এমনকি কিছু ক্ষেত্রে বসবাসরত অন্য জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়ার দাবিও তুলতে পারে। একই সঙ্গে শিক্ষা, চাকরি, উন্নয়ন প্রকল্প এবং রাজনৈতিক প্রতিনিধিত্বে বিশেষ সুবিধা দাবি করার সুযোগ তৈরি হয়। এই ধরনের অধিকার ও সুবিধা পাওয়ার সম্ভাবনাই অনেক ক্ষেত্রে কিছু জনগোষ্ঠীকে আদিবাসী স্বীকৃতির জন্য আন্দোলনে উৎসাহিত করে।

এই বাস্তবতার কারণেই পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান বিভিন্ন আঞ্চলিক বাঙালি সংগঠন এবং দেশের সমতলের সার্বভৌমত্ব সচেতন মহলের একটি অংশ আদিবাসী স্বীকৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে থাকে। তাদের আশঙ্কা হলো, যদি পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি জনগোষ্ঠী আদিবাসী স্বীকৃতি পায়, তাহলে বিষয়টি শুধু একটি নামের স্বীকৃতিতে সীমাবদ্ধ থাকবে না। বরং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকে ঐতিহ্যগত ভূমি দখলকারী হিসেবে চিহ্নিত করার দাবি উঠতে পারে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের যেকোনো স্থানে বসবাসের অধিকার রয়েছে। তবে আশঙ্কা করা হয়, আদিবাসী স্বীকৃতি পেলে ঐতিহাসিক বসবাসের ভিত্তিতে নতুনভাবে ভূমি দাবির বিষয়টি সামনে আসতে পারে। তখন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী উচ্ছেদের আশঙ্কার মুখে পড়তে পারে যা পরবর্তীতে দেশের সার্বভৌমত্বের উপর হুমকি আসতে পারে বলে অনেকেই মনে করেন। পাশাপাশি শিক্ষা, চাকরি, উন্নয়ন প্রকল্প ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং অগ্রাধিকার পাওয়ার বিষয়টিও নতুন ভারসাম্য তৈরি করতে পারে।

ফলস্বরূপ পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীর একটি অংশ মনে করে, আদিবাসী স্বীকৃতি ভবিষ্যতে তাদের বসবাস, অধিকার ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। এই কারণেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক বাঙালি সংগঠন এবং দেশের অন্যান্য অঞ্চলের সার্বভৌমত্ব সচেতন মহল বিষয়টি নিয়ে অবস্থান গ্রহণ করে এবং আলোচনার দাবি জানিয়ে থাকে।

সুতরাং আদিবাসী স্বীকৃতির প্রশ্নটি শুধু পরিচয়ের নয়। এটি ভূমি, অধিকার, রাজনৈতিক ভারসাম্য, উন্নয়ন এবং সহাবস্থানের মতো জটিল বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি বিষয়। এই কারণে বিষয়টি নিয়ে আলোচনা, সতর্কতা এবং বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions