শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি আজ রোববার (৫ এপ্রিল) জানায়, ইসফাহানে ভূপাতিত হওয়া মার্কিন বিমানটি ছিল একটি সি-১৩০ হারকিউলিস। এটি নিখোঁজ মার্কিন বিমান সেনাকে খুঁজে বের করার অভিযানে নিয়োজিত ছিল।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ‘ফারাজ রেঞ্জার্স’ নামক একটি পুলিশ কমান্ডো ইউনিট বিমানটি ধ্বংস করেছে এবং এটি ছিল একটি সি-১৩০ ক্লাসের বিমান।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি ‘পবিত্র ভূমিতে অনধিকার প্রবেশকারী দুষ্ট আক্রমণকারীদের রসদ সরবরাহ করছিল।’

সি-১৩০ হারকিউলিসের কাজ কী

লকহিড সি-১৩০ হারকিউলিস হলো যুক্তরাষ্ট্র নির্মিত বিশ্ববিখ্যাত চার ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি মূলত কৌশলগত কার্গো বা মালপত্র পরিবহন, প্যারাট্রুপার ড্রপিং এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য পরিচিত।

১৯৫৪ সালে প্রথম উড্ডয়নের পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনে থাকা সামরিক বিমান, যা বর্তমানেও ৬০টির বেশি দেশে সক্রিয় রয়েছে।

সামরিক কৌশলগত এই পরিবহণ বিমানের প্রধান কাজ সৈন্য পরিবহন, কার্গো ড্রপ, বিমান থেকে চিকিৎসা অভিযান, দুর্যোগ ত্রাণ ও অগ্নিনির্বাপণ। সূত্র: আল জাজিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions