রাঙ্গামাটিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৩ দেখা হয়েছে

নাজিম আল হাসান রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরের বনরুপা এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা অফিস মিলনায়তনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রায় শতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাঙ্গামাটি জেলার প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন মুহূর্তে যাতে কোনো অসহায় পরিবার বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে অতিথিরা উপস্থিত সুবিধাভোগীদের হাতে সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions