শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২০৭ দেখা হয়েছে

নাজিম আল হাসান রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব সম্প্রতি Bangladesh Bar Council-এর অধীনে অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
মোঃ মাইন উদ্দিন, পিতা কামাল উদ্দিন, রাঙ্গামাটির কৃতি সন্তান। তিনি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি ও অনার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে চট্টগ্রামের সরকারি মহসিন কলেজ থেকে মাস্টার্স এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
অপরদিকে আবু তালেব, পিতা আব্দুর রহমান (সাবেক মেম্বার), শিক্ষাজীবন শুরু করেন ২০০১ সালে Mainimukh Islamia Fazil Madrasa-এ ভর্তি হয়ে ৮ম শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করে। ২০০৯ সালে Al Amin Islami Fazil Model Madrasa-এ ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে ২০১০ সালের দাখিল পরীক্ষায় A+ গ্রেড অর্জন করেন। একই মাদ্রাসায় ২০১২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে আবারও A+ গ্রেড পান।
উচ্চ শিক্ষার জন্য তিনি ২০১৩/১৪ সেশনে Port City International University-এর আইন বিভাগে ভর্তি হয়ে ২০১৮/১৯ সালে ফাস্ট ক্লাসে অনার্স সম্পন্ন করেন। এরপর ২০২০ সালে Chittagong Independent University-এ মাস্টার্সে ভর্তি হয়ে ২০২১ সালে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, ফলাফল ফাস্ট ক্লাস।
দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফলে মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব সম্প্রতি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেছেন। স্থানীয়রা তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের সাফল্য তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি এবং এলাকার আইনজীবী সমাজ এই দুই নবীন আইনজীবীকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে তারা সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions