শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খাগড়াছড়ি-২৯৮ আসনের পোস্টাল ভোটের ফলাফল প্রকাশ করেছে জেলা নির্বাচন কমিশন। পোস্টাল ভোটে সর্বোচ্চ ভোট পেয়েছে দাঁড়িপাল্লা প্রতীক, যেখানে নিয়মিত ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঞা।

খাগড়াছড়ি আসনে সর্বমোট প্রদত্ত পোস্টাল ভোটের সংখ্যা ৫ হাজার ৫২৯। এর মধ্যে বৈধ পোস্টাল ভোটের সংখ্যা ৫ হাজার ১৭৯ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৫০।
পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক সর্বোচ্চ ২ হাজার ৩৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ধানের শীষ প্রতীক, যা পেয়েছে ১ হাজার ৮৯১ ভোট। তৃতীয় স্থানে ফুটবল প্রতীক এবং চতুর্থ স্থানে ঘোড়া প্রতীক ৪৫৭ ভোট পেয়েছে।
অন্যান্য প্রতীকের মধ্যে লাঙ্গল পেয়েছে ৫৬, হাতপাখা ৫৩, রকেট ৪০, কলস ২৪, ট্রাক ৯, আপেল ৫ এবং হারিকেন ৩ ভোট। গণনাকালীন বাতিল হয়েছে ২০৯ ভোট।

খাগড়াছড়ি-২৯৮ আসনে পোস্টাল ভোটে গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৩ হাজার ৯৬৩ ভোট এবং ‘না’ পেয়েছে ১ হাজার ২১৬ ভোট। অর্থাৎ পোস্টাল ভোটে ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের চেয়ে ২ হাজার ৭৪৭ বেশি পেয়েছে।

২০৩টি ভোটকেন্দ্রের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঞা (ধানের শীষ প্রতীক) নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৮২ হাজার ৭২৫ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট।
তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী (দাঁড়িপাল্লা প্রতীক), যিনি পেয়েছেন ৫৮ হাজার ৫৪৫ ভোট। চতুর্থ স্থানে রয়েছেন সমীরণ দেওয়ান (ফুটবল প্রতীক), যিনি পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. কাউসার (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৮৯ ভোট। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা (রকেট) পেয়েছেন ১ হাজার ৩০ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙল) পেয়েছেন ১ হাজার ২৪ ভোট।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা (কলস) পেয়েছেন ৯০৪ ভোট। গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা (ট্রাক) পেয়েছেন ৭৫৫ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মোস্তফা (আপেল) পেয়েছেন ৬৮৩ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মো. নুর ইসলাম (হারিকেন) পেয়েছেন ১৮৩ ভোট।

খাগড়াছড়ি আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৪৩ হাজার ৫৫৯। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪৭৯ এবং বাতিলকৃত ভোট ১০ হাজার ৮০। প্রদত্ত ভোটের শতকরা হার ৬২ শতাংশ।

পোস্টাল ও নিয়মিত ভোটে ভিন্ন চিত্র:
উল্লেখযোগ্য বিষয় হলো, পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক সর্বোচ্চ ভোট পেলেও নিয়মিত ভোটে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, নিয়মিত ভোটে বিজয়ী ধানের শীষ প্রতীক পোস্টাল ভোটে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই ভিন্ন ফলাফল খাগড়াছড়ি আসনে সরকারি কর্মচারী ও সাধারণ ভোটারদের মধ্যে ভোটদানের ধরনে ভিন্নতার ইঙ্গিত দিচ্ছে।
বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঞার বিজয় ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। তিনি খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions