শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

রাঙ্গামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার বাচিংমং মারমা, অংছাইন মারমা, আপ্রুমং মারমা তারা গাইন্দ্যা এলাকার স্থায়ী বাসিন্দা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়ই তলি এলাকায় অপর মুখি মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের বড়ইতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে আরেক টি মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রাজস্থলী হাসপাতালের ডাক্তার সৌমেন্দ্র বড়ুয়া জানান,বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টার দিকে দূর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনলে আমরা দ্রুত জরুরি বিভাগে তাদের কে চিকিৎসা দেই। রোগীর চোখ ও বাম হাতের হাড় ভেঙ্গে গেছে। প্রচুর রক্ষক্ষরণ হওয়াতে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া হয়েছে। তবে রোগীর পালস্ ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে। আমরা রোগীর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চন্দ্রঘোনা মিসন হাসপাতালে রেফার করেছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য থোয়াইউচিং মং মারমা জানান, এসব মোটর বাইকের অনুমোদনহীন সড়কে চলাচলের ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটেছে এবং চালকসহ সাধারণ যাত্রীরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। এছাড়াও এসব গাড়ির চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স এবং এর বেশিরভাগ চালকই অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও বেশ কয়েকজন চালক এই মোটর বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া জরুরি হয়ে পড়েছে।

রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় তিনজন ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অনুমোদনহীন এসব মোটর বাইক যাতে মূল সড়কে চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions